পশ্চিমবঙ্গ আন্তজাতিক খবর খেলাধূলা টেকনলজি বিনোদন লাইফস্টাইল সোনার দাম অর্থনীতি রাশিফল প্রকল্প রান্না বাংলাদেশ পড়াশোনা পাঁচমিশালি

---Advertisement---

মাদক পাচার করতে গিয়ে STF-এর হাতে গ্রেফতার ৩ যুবক, উদ্ধার ব্রাউন সুগার

কালিয়াচকে STF-এর বড় অভিযান
---Advertisement---

মাদক পাচার রুখতে ফের বড়সড় সাফল্য পেল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (STF)। মালদার কালিয়াচকে অভিযান চালিয়ে তিন যুবককে গ্রেফতার করলেন STF আধিকারিকরা। ১২ নম্বর জাতীয় সড়কের মধুঘাট এলাকায় একটি চারচাকা গাড়ি আটক করে তল্লাশি চালাতেই উদ্ধার হয় বিপুল পরিমাণ ব্রাউন সুগার। উদ্ধার হওয়া মাদকের পরিমাণ ২ কেজি ৬৮৮ গ্রাম। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি টাকা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

ধৃত তিন যুবকের পরিচয় প্রকাশ্যে

পুলিশ সূত্রে খবর, ধৃতদের নাম মাসুদ রহমান (২০), হাসিবুর শেখ (৩৭) এবং মহম্মদ নাবিউল হক (২৭)। তিনজনেরই বাড়ি কালিয়াচক থানার গয়েশবাড়ি অঞ্চলের বাখরপুর ও সুজাপুর এলাকায়। মাদক পাচারের অভিযোগে তাঁদের গ্রেফতার করা হয়েছে। অভিযানের সময় পাচারের কাজে ব্যবহৃত চারচাকা গাড়িটিও আটক করেছেন STF আধিকারিকরা।

ঘটনায় ধৃত তিন যুবককে জিজ্ঞাসাবাদ করে মাদক পাচারের উৎস ও গন্তব্য সম্পর্কে জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। মালদায় মাদক পাচারের পিছনে কোনও বড় চক্র কাজ করছে কি না, তা জানতে তদন্ত চালাচ্ছে স্পেশাল টাস্ক ফোর্স।